রামকৃষ্ণ চরণ সরোজে মজ রে মনমধূপ মোর
কন্টকে আবৃত বিষয় কেতকী
থেকো না থেকো না তাহে বিভোর।।
জনম মরণ বিষম ব্যাধি
নিরবধি কতো সহিবে আর
প্রেম পীযুষ পিয় রে শ্রীপদে
ভবেরি যাতনা রবে না তোর।।
ধর্মাধর্ম সুখ-দুঃখ শান্তি-জ্বালা
দ্বন্দ-খেলা মাঝে নাহি নিস্তার
জ্ঞান কৃপানে পরম যতনে
কাটো রে, কাটো রে করম ডোর।।
রামকৃষ্ণ নাম বলো রে বদনে
মোহেরি যামিনী হইবে ভোর
দুঃস্বপন জ্বালা রবেনা রবেনা
কেটে যাবে তোর ঘুমেরি ঘোর।।
Lyrics Submitted by Payel Kanjilal
Lyrics provided by https://damnlyrics.com/