Tumi Ekti Palash

Tarun Banerjee

তুমি একটি পলাশ, আমি একটু বাতাস
যেন নিরালা ইন্দ্রনীল পাহাড়ে
আমাদের দুটি মনে যে ফাগুন এসেছে
কেউ কি দেখেছে আহা তাহারে।।

সুনীল সাগরে তুমি যেন ছোট দ্বীপ
কপালে পড়েছ পান্নার টিপ
কূলে কূলে প্রবালের প্রদীপ জ্বেলেছি আমি
শুক্লা রাতের আলো আঁধারে।।

নীল আকাশে নীল নীল তারায় তুমি,
মেলে থাক অনিমেখ দিঠি
মেঘে মেঘে আমি লিখি চিঠি।।

খেজুর চূড়ায় তুমি জোনাকির দল
পৌষালী সন্ধ্যায় হও চঞ্চল,
আমি সেই আলোকের একটি কবিতা হয়ে
দিয়েছি উজাড় করে আমারে।

Lyrics Submitted by সফি উদ্দিন আহমাদ

Lyrics provided by https://damnlyrics.com/