শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো
লোকে বলে কালী কালো
আমার মন তো বলে না কালো রে
কালো রূপে দিগম্বরী (×২)
হৃদিপদ্ম করে মোর আলো রে
শ্যামা মা কি আমার কালো।
(শ্যামা)কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে(×২)
(মায়ের)সে ভাব কেমন বুঝিতে না পারি(×২)
ভাবিতে জনম গেলো রে
শ্যামা মা কি আমার কালো।
(শ্যামা)কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যাকায়া হে(×২)
(মায়ের)সে ভাব ভাবিয়া কমলাকান্ত (×২)
সহজে পাগল হলো রে
শ্যামা মা কি আমার কালো।
কালো রূপে দিগম্বরী(×২)
হৃদিপদ্ম করে মোর আলো রে
শ্যামা মা কি আমার কালো রে
শ্যামা মা কি আমার কালো।
Lyrics Submitted by Sirshabha Biswas
Lyrics provided by https://damnlyrics.com/