Vebe Nio Achi

Bay of Bengal

যখন তোমার মনে পরবে আমায়
হয়তোবা আমি দূরে বহুদূরে
যখন তোমার চোখে পরবে ধূলিকণা
দূর থেকে আমি দেব ছোট্ট একটা ফুঁ
ভেবে নিও আছি তোমার চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার তেলরঙে
কিংবা কোমল তুলিতে
ঝড়ের রাতে বিজলির শব্দে
লুকিওনা ভয়ে
দেখ জানালায় উড়ে বেড়াই
আমি চড়ুই হয়ে
চেয়ে দেখ তোমার বাগানের
সদ্য ফোটা ফুলে আছি মিশে
শুনে দেখ হেঁটে হেঁটে
আছি নূপুরের শব্দে
ভেবে নিও আছি তোমার চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার তেলরঙে
কিংবা কোমল তুলিতে
ভেবে নিও আছি তোমার চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার তেলরঙে
কিংবা কোমল তুলিতে।
“ভেবে নিও আছি তোমার তেলরঙে—

Lyrics Submitted by Md Rimon Mollik

Lyrics provided by https://damnlyrics.com/