তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ (আরতি মুখোপাধ্যায়)
তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো
তাদের যেন না দেয় ঢেকে আমার অশ্রু মেঘের কালো
তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো
তুমি আমার প্রেরণা গো, ভুলেও এ হাত ছেড়ো না গো (২)
ফুল ঝরিয়ে দিলেও কাঁটা, সেওতো আমার ভালো।
তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো।
তুমি আমার ইহকালের পরকালের চিরকালের সাথী,
তোমায় ভেবে দুঃখ সুখের মালা আমি গাঁথি।
প্রদীপ তোমার চরণে গো, শেষ হয়ে যাক মরণে গো (২)
সেই নিভাতেই আমার প্রাণে আগুন করে জ্বালো।
তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো।
Lyrics Submitted by সঞ্চারী রায়
Lyrics provided by https://damnlyrics.com/