damnlyrics.com

Ei Je Elam Shankha Nadir Tire

এই যে এলাম শঙ্খ নদীর তীরে

হয়তো গো আর আসবো না

তাই বলে কি, তোমায় ভালোবাসবো না!

এই যে এখন একটি তরী বেয়ে

আমরা দু'জন চলেছি গান গেয়ে

হয়তো বা আর এই তরীতে ভাসবো না।।

ও পাড়েতে বালুচরে পথ হারানো ঢেউ

এমনতরো থাকবে নাকি জানে না তো কেউ

হায় জানে না তা কেউ।

এই যে তিথি যাবেই জানি চলে

দুলবে না মন হয়তো সুরের দোলে

এমন করেও আর কোনো দিন হাসবো না।।

Lyrics Submitted by Ananda

Enjoy the lyrics !!!