damnlyrics.com

Jani Prithibi Amay Jabe Bhule

জানি পৃথিবী আমায় যাবে ভুলে ,

এত সাধ আসা, এত ভালোবাসা, হারালে জীবন নদী কূলে।

জানি পৃথিবী আমায় যাবে ভুলে ।।

তবু যা পেয়েছি স্নেহ মায়া তারি - কি করে আমি তা ভুলে যেতে পারি (2)

মনেরি মাধুরী মিশায়ে স্মৃতিটি রেখে যাবো ফুলেফুলে,

এত সাধ আসা এত ভালোবাসা, হারালে জীবন নদী কুলে ,

জানি পৃথিবী আমায় যাবে ভুলে ।।

আমার চোখেরই আলো যেন তারা হয়ে জ্বলে ,

হাওয়ায় নিশ্বাস আমার সেদিন আমি নেই যেন না বলে

আকাশে আমারই হৃদয়ের লেখা র য়েরই তুলিতে যেন টানে রেখা

সাগরে আমারই রাগিনী দোলে গো সুরে সুরে ঢ়েউ তুলে

এত সাধ আসা এত ভালোবাসা , হারালে জীবন নদী কুলে ।

জানি পৃথিবী আমায় যাবে ভুলে ।।

Enjoy the lyrics !!!