damnlyrics.com

Konna nachilo re

কন্যা নাচিল রে, কন্যা নাচিল রে

নাচিল, নাচিল কন্যা রুমঝুম পায়ে।

যায়, যায় রে কন্যা

নাচিয়া নাচিয়া যায়

ঘূর্ণন তুলিয়া মাথার চুল খুলিয়া

নূপুর বাজাইয়া যায়,

ও কন্যা নাচিয়া নাচিয়া যায়

কন্যা নাচিল রে, কন্যা নাচিল রে

নাচিল, নাচিল কন্যা রুমঝুম পায়ে।

নীলুয়া বাতাসে সুখের হুতাসে

আচল উড়াইয়া যায়

নীলুয়া বাতাসে সুখের হুতাসে

আচল উড়াইয়া যায়

কন্যা নাচিল রে, কন্যা নাচিল রে

নাচিল, নাচিল কন্যা রুমঝুম পায়ে।

কন্যার নাম যে রাঁধা

পড়েছে বাধা সে

কৃষনের কলঙক মাখা পায়ে,

কন্যার নাম যে রাঁধা

পড়েছে বাধা সে

কৃষনের কলঙক মাখা পায়ে;

নীলুয়া বাতাসে সুখের হুতাসে

আচল উড়াইয়া যায়,

নীলুয়া বাতাসে সুখের হুতাসে

আচল উড়াইয়া যায়।

যায়, যায় রে কন্যা

নাচিয়া নাচিয়া যায়,

কন্যা নাচিল রে, কন্যা নাচিল রে

নাচিল, নাচিল কন্যা রুমঝুম পায়ে।

যায়, যায় রে কন্যা

নাচিয়া নাচিয়া যায়

ঘূর্ণন তুলিয়া মাথার চুল খুলিয়া

নূপুর বাজাইয়া যায়,

ও কন্যা নাচিয়া নাচিয়া যায়।

Lyrics Submitted by Ayesha Siddika Mishu

Enjoy the lyrics !!!