damnlyrics.com

Nipirito Prithibi Dake

দেবী আহ্বান

নিপীড়িতা পৃথিবী ডাকে,জাগো চন্ডিকা মহাকালী।

মৃতের শ্মশানে নাচো মৃত্যুঞ্জয়ী মহাশক্তি,

দনুজ-দলনী-করালী।।

জাগো মহাকালী, মহাকালী, মহাকালী।

প্রাণহীন-শবে শিব-শক্তি জাগাও

নারায়ণের যোগ-নিদ্রা ভাঙাও

অগ্নি-শিখায় দশদিক রাঙাও

বরাভয়-দায়িনী,নৃমুন্ডমালী।।

শ্রীচন্ডীতে তোরই শ্রীমুখের বাণী,

কলিতে আবির্ভাব হবে তোর ভবানী।

এসেছে কলি, কালিকা এলি কই?

শুম্ভ-নিশুম্ভ জন্মেছে পুনঃ ঐ

অভয় বাণী তব "মাভৈঃ মাভৈঃ"-

শুনিব কবে মাগো খর-করতালি ।।

Lyrics Submitted by Nayana Bhattacharjee

Enjoy the lyrics !!!