damnlyrics.com

Padmadighir Dhare Dhare

গায়ক - অমল মুখোপাধ্যায়

কথা - মিণ্টু দাশগুপ্ত

সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়

পদ্মদীঘির ধারে ধারে

ডাহুক ডাকা মাঠের পাড়ে,

কানামাছি খেলার কথা যায় কি ভোলা,

মনে আজ সেই ভাবনা দেয় দোলা ।

ফেলে আসা মেঠো পথের বাঁকে,

ছই লাগানো গরুর গাড়ি

এখনও হাতছানিতে ডাকে ।

মন আমার হাত বাড়িয়ে যায় হারিয়ে,

দেখে ঐ দূরের আকাশ খোলা ।

মনে আজ সেই ভাবনা দেয় দোলা....

পদ্মদীঘির ধারে ধারে

ডাহুক ডাকা মাঠের পাড়ে

কানামাছি খেলার কথা যায় কি ভোলা,

মনে আজ সেই ভাবনা দেয় দোলা ।

সারাদিন ঝিলের জলে মাছরাঙাদের সাথে

পাল্লা দিয়ে মাছ ধরেছি কত,

আজকে হারানো সেই স্মৃতিগুলো

চোখের জলে ঝাপসা হয়ে ভাসছে অবিরত ।

মনে পড়ে পাঠশালাতে যেতে

যাত্রাগানের খবর পেয়ে

গিয়েছি সেই আসরে মেতে ।

কতবার চোখ এড়িয়ে গাঙ পেরিয়ে

বেয়েছি নৌকোটি পাল তোলা ।

মনে আজ সেই ভাবনা দেয় দোলা...

পদ্মদীঘির ধারে ধারে

ডাহুক ডাকা মাঠের পাড়ে

কানামাছি খেলার কথা যায় কি ভোলা...

মনে আজ সেই ভাবনা দেয় দোলা ।

Lyrics Submitted by SANJAY LAL GUPTA

Enjoy the lyrics !!!