Orijinal lyrics by - Kazi Nazrul Islam
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে ।।
সাঁঝের পূর্ণচাঁদে অরুণ ভাবিয়া,
পাপিয়া প্রভাতী সুরে উঠিলো গাহিয়া।
ভোরের কমল ভেবে সাঁঝের শাপলাফুলে
গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে ।।
বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি
সকালের মল্লিকা ফোটাইলে তুমি।
রাঙিলো ঊষা রঙে গোধূলি লগন,
শোনালে আশার বাণী বিরহ বিধুরে ।।
Lyrics Submitted by Nita Jana
Enjoy the lyrics !!!