শুনাও তোমার অমৃতবানী
অধমে ডাকি চরণে আনি।
সতত নিস্ফল শত কোলাহলে,
ক্লিস্ট শ্রুতি যুগ কত হলাহলে
শুনাও হে শীতল মনরসায়ন,
প্রেম সুমধুর মন্ত্র খানি।
হউক সে ধনি দিক প্রসারিত
মিশ্র কলরব ছাঁপিয়া।
উঠুক সে ধনি শিহরি পুলকি
কাঁপিয়া সুখে কাঁপিয়া।
বিতরি এভবে শুভ বরাভয়
রুগ্নে করি হরি চির নিরাময়
শুনাও হে,
শুনাও দুর্বল চিত্র হে হরি
তোমারি শ্রী পদ নিকট টানি।
Enjoy the lyrics !!!