damnlyrics.com

Smriti Tumi Bedona

স্মৃতি তুমি বেদনার ।

আজিও কাঁদিছে হারানো স্বপন হৃদয়ের বেদিকায়।

আমি সব সয়ে জেগে আছি শুধু নিশীথের নিরালায় ।

ভুলিতে পারি না,ভুলিতে চাহি না,মনে হয় বারেবার।

তাই স্মরণের দুয়ারপ্রান্তে রেখে যাবো ব্যথাভার।

তুমি নাই বলে পাখি আর গাহেনাতো,

চাঁদ ঐ ডুবে যায়।

নিশীথে জাগিছে বিধূর তন্দ্রা।

আঁধারের বুকে তাই আজ হৃদয়ের কামনা ক্লান্ত,

ঝরে শুধু আঁখিধার ।

স্মৃতি তুমি বেদনার ।।।

Lyrics Submitted by Bhuboneswar Ghosh

Enjoy the lyrics !!!