Sanjher Pakhira Phirilo Kulay - Feroza Begum



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Sanjher Pakhira Phirilo Kulay Lyrics


সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলেনা ঘরে।
আঁধার ভবন,জ্বলেনি প্রদীপ,মন যে কেমন করে।।
উঠানে শূন্য কলসির কাছে
সারাদিন ধরে ঝরে পড়ে আছে
তোমার দোপাটি গাঁদা ফুলগুলি যেন অভিমান ভরে।।
বাসন্তী রাঙা শাড়িখানি তব ধূলায় লুটায় কেঁদে,
তোমার কেশের কাঁটাগুলি বুকে স্মৃতির সমান বেঁধে।
যায়নি বাহিরে আজ সারাদিন
ঝরিছে বাদল শ্রান্তি বিহীন;
পিয়া পিয়া বলে কাঁদিছে পাপিয়া এ বুকের পিঞ্জরে।।
Lyrics Submitted by DIPAK SANYAL

Enjoy the lyrics !!!